ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।